মনের মানুষ" ___সোহেল রানা শুভ

মনের মানুষ মনে থাকে

প্রাণের মানুষ প্রাণে,

তার বিরহে বুক পুড়ে যায়

এ মন শুধু জানে।


বন্ধু বিনে ঘুম আসে না

একলা জেগে রই,

কোথায় আছো প্রাণ সজনী

তোমায় পাবো কই?


নিশি রাতে তন্দ্রা মাঝে

তোমার আনাগোনা, 

অকারণে অনিমেষে

সুখের স্বপ্ন বোনা।


কল্পলোকে বুকের মাঝে

তোমায় যখন পাই,

মর্ত্য ছেড়ে ক্ষণিক তরে

স্বর্গ পুরে যাই।


স্বপ্ন সাথী প্রেম প্রেয়সী 

প্রণয় দুয়ার খোলো,

নিগূঢ় প্রেমের আলতো ছোঁয়ায় 

প্রেমিক করে তোলো।

Comments

Popular Posts