page 71 ( mrittikawebmag) handicrafts01

তোয়ালে রুমালের ফুলদানি //

উপকরণ:- 
১)একটা চারকোনা তোয়ালে রুমাল একটু বড় সাইজের।
ফার্নিচার মোছার মোটা সুতির ডাস্টার হলেও চলবে।
২) 500 গ্রাম সিমেন্ট
৩) একটা মগ বা ছোট বালতি
৪) জল
৫) একটা লম্বাটে প্লাস্টিকের কৌটো বা পুরোনো মাটির টব বা ছোট খেলনা বালতি
৬) ফেব্রিক বা গ্লসি যেকোনো রং পছন্দ মতো
৭) পেইন্টিং ব্রাশ

পদ্ধতি:-
প্রথমে মগে বা বালতিতে সিমেন্ট গুলে নিন থকথকে করে। অনেকটা দইয়ের মতো থকথকে করে।
এবার রুমালটা ভালো করে ওই সিমেন্ট গোলায় চুবিয়ে নিন, যাতে পুরো রুমালটার এপিঠ ওপিঠ ভালো করে গোলা সিমেন্ট লেগে থাকে।

এবার পুরোনো মাটির টব বা লম্বাটে প্লাস্টিকের কৌটো উপুড় করে ওর উপর সিমেন্ট মাখা রুমালটা দিয়ে ঢেকে দিন। রুমালের চারটে কোনা এমন ভাবে টেনে দিন যাতে চার দিকের উচ্চতা সমান থাকে।

এবার টানা রোদে একদিন ভালো করে শুকিয়ে নিন। পুরো শুকিয়ে গেলে আস্তে আস্তে চাপ দিয়ে ওই টব বা প্লাস্টিকের কৌটো থেকে আপনার সিমেন্টের রুমালটা বার করে ফেলুন। আপনার রুমালের টব বা ফুলদানি রেডি।
এবার পছন্দ মতো রং করুন। 

সুন্দর করে ফুল সাজিয়ে রেখে দিন আপনার পছন্দ মতো জায়গায়।

নিজের হাতে তৈরি এই ফুলদানি পছন্দের মানুষকে উপহার দিলে প্রশংসা না কুড়িয়ে আপনি থাকতে পারবেন না। তবে আর দেরি কেন? এই গৃহবন্দী অবস্থাতেই আপনার শিল্পকলায় মুগ্ধ হোক সকলে

Comments

Popular Posts