চৈত্রের দুপুর - ঝুমা মল্লিক
পরিচয় বদলে গেলেও
বদলে যায়নি শহর।
অতিথি ছিলাম।
আপ্যায়ন ছিলনা।
এক জানলা শুধু আপন ছিল।
দুপুরে আকাশ দেখা।
রাতের বেলা তারা দেখা।
এইটুকু জীবন।
চৈত্রের দুপুর
এলোমেলো সময়।
পাই,কিংবা না পাই শুধু একটা আকাশ চাই।
অতীতের গল্পগুলো বরং থাক,সময় ফুরায় ।
নতুন গল্পের দাবি করি যদি।
পায়ের কাছে করেছি দাবি।
যদিও
উঠোনে কাক কোকিলের সঙ্গম।
উড়ন্ত চিল খাবার খোঁজে।
আমার কথা যদি বোঝে ?
তবেই উৎসব।
পাখিরা
বাকিদের মতো কটুক্তি করেনা।
ভালোবাসার দাবি করেনা।
শুধু ফসল ফলায়।
তারপর
নীল আকাশ আর নীলরঙে সেই ছবি ।


Comments
Post a Comment