সন্তু চক্রবর্তী
এসেছে বসন্ত এই পৃথিবীর বুকে
বনানী আজ ঢেকেছে সবুজে সবুজে
আহা কি শান্তি আজ পৃথিবীর বুকে
এসেছে বসন্ত তাহার রংয়ের ডালি নিয়ে
ফুলে ফুলে আজ ছেয়ে গেছে বন
মৌমাছি ও প্রজাপতির তাই সমাগম
এসেছে বসন্ত এই পৃথিবীর বুকে
দখিনা হাওয়া বহিছে চারিদিকে
ফুলের গন্ধে মাতোয়ারা মন
চারিদিকে তাই নানা আয়োজন
এসেছে বসন্ত এসেছে চারিদিকে
আম্রমুকুল আর পলাশের সারি
মনে পড়ে যায় আবিরে রাঙ্গানো চির রঙ্গিন সেই দিনগুলি।


Comments
Post a Comment