Page 57 ( mrittikawebmag ) ১১ই মার্চ , ২০১৯ - অয়ন মিত্র

১১ ই মার্চ ২০১৯

ডায়েরি কিছু বই আর ব্যাগে কিছু বিস্কুট আর একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল আর একটা কফি ক্যান কিনে আমি আর তথাগত চাপলাম টোটো তে .. সেদিন উচ্চমাধ্যমিক শেষ হয়ে ছিল আমাদের  , তাই এক মুহুর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পরেছিলাম আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে ! পরীক্ষার আগে ফাঁকি দেবার জন্য সত্যজিৎ রায়ে পেয়েছিল আমাকে .. শঙ্কু পড়ে অনুপ্রাণিত হয়ে ডায়েরি লেখা শুরু করেছিলাম (আজও লিখি) । ভেবেছিলাম পরীক্ষা শেষ এই শহরে আর না বরং  দু চার দিন ইন্টারনেট বিহীন ভাবে ওই গ্রামে গিয়ে থাকি । টোটো যত এগোচ্ছে  মোবাইলের নেটওয়ার্ক কমে আসছিলো বাড়ছিল সবুজের পরিমাণ। আহা ! কতো বার এসেছি তবুও ওই সবুজ মাঠ বরাবর টেনে আনে আমাকে এদিকে । সেই দৃশ্য চোখের আরাম,গন্তব্যে পৌঁছে বেরিয়ে পরলাম জমির আল বেয়ে বেয়ে তারপর একটা জায়গায় গিয়ে বসলাম সত্যি বলতে শুয়ে পরেছিলাম । এক ফোঁটা নেটওয়ার্ক নেই , কোনোমতে মাকে জানিয়েছিলাম পৌঁছে গেছি । তথা ডাউনলোড করা ইউটিউব ভিডিও গুলো দেখছিল আর আমার তখন ফেলুদা র একটা গল্প মনে পড়ে যাচ্ছিল ।  গ্রামাঞ্চলে ঝুপ করে সন্ধ্যে নামে ... সত্যি তাই , সন্ধ্যে নামে সূর্যের অহংকার অস্ত যায় , চাষী রা রাখাল ছেলেরা বাড়ি ফেরে । আমরা আরো হাঁটতে হাঁটতে গ্রামের মোড়ের কাছে পৌঁছে , দাঁড়িয়ে কিছু খাওয়া সেরে নিলাম ।

সমস্যা দেখা দিল সন্ধ্যে বেলায় ! দাদু র সাথে দাদুর বন্ধুরা গল্পে মেতে আছে ওসব এ আমাদের আগ্রহ নেই । কেনো জানি না বই খাতা তেও হাত দিতে মন চাইছিলো না তাই ক্যাম্প খাট পেতে উঠোনে শুয়ে ছিলাম । আকাশের দিকে তাকিয়ে ছিলাম দেখলাম হঠাৎ এক তারা খসে পরলো ! তখন বুঝি নী ;

যে

সেই পরীক্ষা দিয়ে আসা মাত্র ১৫ বছরের স্কুল জীবন কে ইতি দিয়ে এসেছিলাম ।

তারপর যেভাবে শহর ছেড়ে গ্রামে প্রবেশ করেছিলাম এবং সবুজের পরিমাণ বাড়তে বাড়তে নেটওয়ার্ক কমে এসেছিলো ওটার মানে এখন বুঝি ।

কেরিয়ার , শখ , সংসার এসব ধীরে ধীরে এত ঝেঁকে বসবে আমাদের মাথায় ধীরে ধীরে যে ছোটো বেলার বন্ধু গুলো ওই নেটওয়ার্ক এর মতো কমে যাবে ধীরে ধীর আর একদিন শেষ বয়সে হাজার আক্ষেপ নিয়ে ঝুপ করে সন্ধ্যে নামবে আমাদের জীবনে । সব অহংকার বিসর্জন দিয়ে ।

এক বছর আগে গ্রামে ওই নেটওয়ার্ক বিহীন পরিবেশ এ থাকতে না পেরে বাড়ি ফেরত আসি,সত্যি বলতে আড্ডা দেবার জন্য । কিছুদিন আগে  ফেসবুকের মেমোরি তে ছবি গুলো দেখে মন টা খারাপ হলো , আর সাংকেতিক ভাবে ঘটা ঘটনা গুলো র মানে বুঝলাম ।

কি জানি কবে আজ বুঝেছি সব ঠিক কিনা তবু এই টুকু বুঝেছি

যে -

উচ্চ মাধ্যমিক পরীক্ষা টা শুধু পরীক্ষা না অনেক কিছুর ইতি .. 😊

Comments

Post a Comment

Popular Posts