Page 51 ( mrittikawebmag ) আমার রবীন্দ্রনাথের প্রতি উড়োচিঠি......দলছুট পাখি
আমার কবি,
তোমার উপর আমার ঠিক অভিযোগ নয়, তবে অভিমান অনেক ঠাকুর।ছোটবেলায় ভালোবাসা কম পেয়েছো বলে, বড় হবার সাথে সাথে সবাইকে আপন মনের মাধুরী মিশিয়ে ভালোবেসে গেছো??
দূরদ্বীপবাসিনী থেকে বিদেশিনী, চোখের আলো থেকে গহীন অন্ধকার, ভোরের শিউলি থেকে সন্ধ্যার মালতী----কেউ বাদ পড়েনি তোমার ভালোবাসার তহবিল থেকে।
শুধু আমি ,তোমার শয্যাসঙ্গিনী, আমার জন্য তোমার কাছে ভালোবাসা ছিল?? না ,শুধুই ছিল করুণা??আজ জবাব চাই তোমার কাছে।
তোমার লেখা শোনার বা বোঝার ক্ষমতা ছিল না আমার, তোমার ধারণা অনুযায়ী। শুধুমাত্র তোমার সন্তানদের লালন করাই কি ছিল আমার একমাত্র কাজ??
আমি বেঁচে থাকতে, তোমার কোনো লেখা আমার জন্য ছিল কিনাজানি না।তবে আমার মৃত্যুর পর তুমি বড় বেশি দুঃখ বিলাসী হয়ে উঠেছিলে।লিখেছো অনেক গান, কবিতা।প্রশংসা পেয়েছ প্রচুর।অহংকারে পরিতৃপ্ত হয়েছো।তখনো কি এক টুকু ভালোবাসা জন্মেছিল আমার জন্য??
উত্তর দাও রবিঠাকুর, উত্তর দাও......
তোমার জন্য আজ আমি আমার মতো করে অর্ঘ্য সাজিয়েছি। জানিনা তোমার পছন্দ হবে কি না---
আমার আর ক্ষমতা কতটুকু!!বিলিয়ে দেবার মতো অখণ্ড ভালোবাসার সম্ভার আমার তো নেই।আছে শুধুমাত্র তোমার জন্য নিরবিচ্ছিন্ন এক ফল্গুর মতো প্রবাহ।
রবির কিরণে পাইনি তোমায়
পেয়েছি নিভৃত বিজনে----
মুক্ত দুয়ারে দাওনি দেখা
মিলেছি আঁধারে দুজনে।।
আমার প্রাণে দুলিয়েছো তরী
ভরা পূর্ণিমা উজানে...
রুদ্র বৈশাখ হতে শরৎ শিউলি কুড়িয়ে
মেতেছি তোমার বসন্ত কোকিলের কুজনে।।
আমি ভালোবেসেছি নিশিদিন প্রিয়
জপেছি তোমার নাম.....
অজানা ছিল সে খবর তোমার কাছে,
অপাত্রে থেকেছি, উদ্বৃত্ত হয়ে, চাইনি কোনো দাম।।
আমার সকল মাধুরী আজকে
দিলাম তোমায় ঢালি-----
চিরসখা হয়ে থেকো মোর কাছে,
তোমার নামেই সন্ধ্যা প্রদীপ জ্বালি।।
আমার রবীন্দ্রনাথ, আমার প্রাণের ঠাকুর, পারলে আজ একটুকু ভালোবাসা পাঠিও আমার জন্য।বাকি পরলোকটাও কাটিয়ে দেবো সেটুকু সম্বল করে।
তুমি------ভালো থেকো------


Comments
Post a Comment