page 47 (mrittikawebmag ) বদলে গেছে গ্রাম - সৌরভ ঘোষ
একটা সময় ছিল
যখন গ্রামের বাচ্চারা আমতলা,
জামতলা,খেজুরতলায়
অবাধে বিচরন করতো।
বিকেল হলেই হাজির হতো
সবার সাথে খেলারমাঠে।
আজ তাদের সবাইকে যেন
শহুরে আদবকায়দা
ভর করে বসেছে।
তারা সবাই এখন মোবাইলেই মেটায়
হরেক রকম শখ।
গ্রামের লালমাটির রাস্তা এখন
বিলুপ্ত হতে বসেছে।
পাকা রাস্তাই এখন অধিক সমাদৃত
গ্রামের মানুষদের কাছে।
গ্রাম যেন গ্রাম নেই,সত্যিই নেই।
তা না হলে কোথায় গেল,
খড়ের ছাউনি দেওয়া
সুন্দর মাটির বাড়িগুলো?
কোথায় গেল কাঁচা রাস্তা?
গ্রামের বুকে শত শত পাকাবাড়ি
ইঙ্গিত দিয়ে যায়,
গ্রাম বদলে গেছে,
গ্রামের মানুষগুলো বদলে গেছে।


Comments
Post a Comment