page 46 ( mrittikamagazine ) রবীন্দ্রনাথ ও আমি .....দলছুট পাখি
কেমনে ভুলিবো তোমারে প্রিয় ওগো অন্য যুগের সখা,
শয়নে স্বপনে জাগরণে প্রতিপলে তোমারই পাই দেখা।
জগৎ পারাবারের তীরে যতকিছু অপযশ বিচ্ছেদ সাধ,
অভিমানিনী হইয়া ত্যাগী কুড়াই জীবনের ছল পরমাদ।
পুরোনো বটের ন্যায় জিজ্ঞাসি আপনারে একাকী শতবার,
কিবা পরিচয় পাবো অলক্ষ্যে শেষ দিনের বিচারে আমার?
বিরহে প্রেমে মধুর যাপনে অতি সাধারণ উদাসীন মেয়ে আমি,
আলো যবে ভালোবেসে মৃত্যুঞ্জয় আকাশপ্রদীপ হও অন্তর্যামী।
দ্বিধা দ্বন্দ্ব ছাড়ি পাড়ি দিই ছায়াসঙ্গী পৃথিবীর রঙ্গ পথে,
রাজবেশে দাঁড়াও আসি তুমি অপরাহ্নে তোমার স্বর্ণ
রথে।
ফুরাইলে দিবসের পালা ভারত তীর্থ হয় যবে সমাপন,
ক্লান্ত পথিক হইয়া প্রার্থনা করি ব্যর্থ হতভাগ্য নিবেদন।
সিন্ধুপারে পরশপথর খুঁজিতে খুঁজিতে ভগ্নমন্দিরে বসি অবশেষে,
বিলম্বিত প্রতিক্ষার ভারে নতজানু এক স্তব্ধ পরিণাম দিনশেষে।
হে জীবন দেবতা মরীচিকাময় জন্মমৃত্যু হতে একবার ফিরাও মোরে,
নিঃসংশয় দান গ্রহণ করো অসমাপ্ত যাবার দিনে শেষ নমস্কারে।


Comments
Post a Comment