page 44 ( mrittikawebmag ) অপরাজিত সত্যজিৎ .......দলছুট পাখি


'কাঞ্চনজঙ্ঘা'য় নাকি সেবার কোনো এক 'আগন্তুক' ডেরা বেঁধেছে!
'জন অরণ্য' ছেড়ে কোনো এক 'পরশ পাথর'-এর সন্ধান করছিলেন তিনি।
'ঘরে বাইরে' তখন একটা আলোচনাই 'সীমাবদ্ধ'-
সেই 'মহাপুরুষ'-এর নাকি কোনো 'প্রতিদ্বন্দ্বী' নেই।

'মহানগর' জুড়ে চারিদিকে 'অশনি সংকেত'!

'দেবী' ঘোষণা করলেন-
এই 'আগন্তুক' কিছুতেই 'নায়ক' হতে পারে না;
সে একটা 'কাপুরুষ'।
যেভাবেই হোক 'অপরাজিত' 'ফেলুদা'-কে পাঠিয়ে তাকে ধরে এনে 'চিড়িয়াখানা'য় বন্দী করতে হবে।


এবার 'জটায়ু'-কে নিয়ে 'তোপসে' গেছে 'এলডোরাডো' ঘুরতে।
অগত্যা 'প্রফেসর শঙ্কু'র 'টাইম মেশিনে' চেপে রওনা হলেন 'ফেলুদা'।
খুব তাড়াতাড়িই পৌঁছে গেলেন 'কাঞ্চনজঙ্ঘা'য়।

গিয়ে দেখলেন-
'পথের পাঁচালী' পড়তে পড়তে 'ইন্দিরা ঠাকরুন' একটা কাঠের ঝুপড়ির দাওয়ায় বসে ঝিমোচ্ছেন।
বাঁশতলার বরফ জমা পুকুরের ঘাটে বসে 'তিনকন্যা'-
'চারুলতা, অপর্ণা আর অন্নপূর্ণা'।
বরফ গলার অপেক্ষায় বসে কলসি কোলের উপর নিয়ে।
চোখে দুশ্চিন্তার ছায়া, মুখে 'অপুর সংসার'-এর গল্প।


'ফেলুদা'-কে দেখে চমকে ওঠে 'তিনকন্যা'!

তারা জানায়, কোনো একজন 'আগন্তুক' নয়-
ওরা সবাই আশ্রয় নিয়েছে এখানে,
'হীরক রাজার দেশ' থেকে বিতাড়িত হবার পর।

হাত জোড় করে'তিনকন্যা' প্রার্থনা জানায় 'ফেলুদা'-কে...

'ভুতের রাজা' আজকাল 'সোনার কেল্লা'য় 'জলসাঘর' নিয়েই মত্ত থাকেন।
তাকে খুঁজে বের করে বলবেন-
"আমরা 'গণশত্রু' নই। আমরা কারোর 'প্রতিদ্বন্দ্বী'ও নই। আমাদের চাহিদা খুবই কম। আমাদের শুধু 'তিন বর' দিন-

প্রথম বরে, দুর্গা যেন স্কুলে যেতে পারে।

দ্বিতীয় বরে, পিকুর মুখে যেন হাসি ফিরে আসে।

তৃতীয় বরে, অপু যেন 'গুপী বাঘা'র মতো সকলকে মুগ্ধ করে 'অপরাজিত' 'নায়ক' সত্যজিৎ হতে পারে।

Comments

Popular Posts