page 42 ( mrittikawebmag ) কালপুরুষ. কলমে -পূজা চ্যাটার্জী
রোজকার মত বিছানার দু'পাশে পরিত্যক্ত লেপ- কাঁথা..
ফেলে আসা স্মৃতির মতই পড়ে আছে,,
নিরাভরণ শীতে , শরীরের পরিচয় শুরু হলো..
দুটি মন বাক্যহীন ;
এভাবেই কেটে যায় অজস্র রাত...|
শেষ রাতে এই " কালপুরুষের" বুকে যেন কিসের ঢেউ লাগে..!
কুণ্ঠিত তরঙ্গে হঠাৎ কেঁপে ওঠে,,
অতীত-যা ছিল গভীরে ...।
অন্ধকারে ঝরে পড়ে কয়েক ফোঁটা শিশির..
অপূর্ণ কত প্রতিশ্রুতি ফেলে দীর্ঘশ্বাস,,
খুব ভোরে আবার বুক ভরা শ্বাস নিয়ে
শুরু হয় আরেকটা দিন...!
ফেলে আসা এই 'প্রেমিক পুরুষের'
তৃষাতুর হৃদয় চেয়ে রয় ;
অথচ কিছু নয়,,
চলতে থাকে হাত বদল ,আর শরীর বদলের খেলা..।
কারণ সেই মেয়েটা, সুখ কিনবে বলে..
একদিন সাপের মত খোলস বদলিয়েছিল..!!
আর বদলিয়েছিল আজকের "কাল পুরুষটিকে"..!


Comments
Post a Comment