page 41 ( mrittikawebmag ) - কবিতা কলমে- মীরা ব্যানার্জি
আমার ইন্দ্রিয়ের ইন্দ্র ধনুতে..
পাঁচ রঙে রাঙা রূপ দিয়ে..
তোমাকে আঁকতে চাই কবিতা..
তুমি এসো হৃদয়ের কবিতাতে I
যে কবিতা বিকশিত হয় ,সুন্দরের আরাধনায়..
যোগীকে তন্ময় করে তোলে যোগ সাধনায়..
হৃদয় তন্ত্রীতে বাজিয়ে তোলে তৃপ্তির সুর..
মুক্তি আর মঙ্গলের মিলনে হয় ভরপুর।
কি পাইনি ভাবতে চাইনা ভাবনায়..
যা পেয়েছি তাই হোক পাথেয়..
আমি ছিলাম, আমি আছি ,আমি থাকবো..
আমি বারবার এখানেই আসবো..l
আমি হারিয়ে যেতে চাইনা; চাইনা, ভাবিও না..
ভালোবাসা ছড়িয়ে রয়েছে প্রতি কোণে, দিয়েছে প্রেরণা..
যেখানে মিশে রয়েছে চাওয়া-পাওয়া আর দেওয়া..
আমার জীবন বীনার সুরের অনুভূতি..
অনুরাগ,আবেগকে খুঁজে পাওয়া..


Comments
Post a Comment