page 40 ( mrittikawebmag ) - গান সেলুট - ডা: অভীক ব্যানার্জি


আমার শরীরের ছোড়া   ঢোকালে
 আকাশবাণী হবে না
 বেরোবে রক্ত, ফিনকি দিয়ে
 সেটা ছুটবে না ডান দিক বা বাদিকে
Dr. Aveek Banerjee
Mrittika managing committee
   যাবে উঁচু থেকে নিচে!!

 আমার শরীরে ছোড়া ঢোকালে
 অর্ধাঙ্গিনী মেডেল পাবে
 পুত্রসন্তান সৈনিক হবে
 আর কন্যাসন্তান,
 সে সৈনিকের জন্ম দেবে

 আমার শরীরে   ছোড়া ঢোকালে
 কালবৈশাখী হবে না
 "জোয়ান আগে বার"- নির্দেশ
 যুদ্ধ শেষে কবিতা হবে, গান হবে..
 কারণ ভার বহন করার ক্ষমতা ,,
সকলের সমান নয়..
 হয়তো ভালো বিজ্ঞাপন পেয়ে যাবে..

 আমার শরীরের ছোড়া ঢোকালে
 ময়ূর পেখম তুলে নাচবে না
 কারন আমি পাপি ত্রিপুরায় ,পাপি মণিপুরে
 দিনের মানুষ, মেয়ে মানুষ ,ভেবে বোলো..
 চেরাপুঞ্জি থেকে এক টুকরো মেঘ এনে দিতে পারো ,গোবি সাহারার বুকে..

 আমার শরীরের ছোড়া ঢোকালে
 জগদ্দল পাথর নড়বে না
 মহাভারত হবে ,কারবালার যুদ্ধ লেখা হবে..
 সিনেমায় শকুন পায়রা উড়বে...
 আর আমার আকাশে শুরু হবে শঙ্খনিনাদ..!

 আমার শরীরের ছোড়া না ঢোকালে
 গার্ড হব কোন ফ্লাটের
 প্রতিদিন অনেকগুলো  উর্বর লোককে সাহেব বলব..
 সেলাম ঠুকবো মাথায় হাত দিয়ে..
 তারপর জিনিসের দাম নিয়ে নিশ্চিন্ত থাকবো..
 
আমার শরীরে ছোড়া না  ঢোকালে
সঞ্জয় কিভাবে মারা গেল বলবো..?!
কিংবা করিম জল চেয়েছিল মনে আসবে.. ছাদে বলবো মাটির- নিচে থাকার গল্প..
 আকাশের চাঁদ আর তারা দেখব...!

আমার শরীরে ছোড়া না  ঢোকালে
 কারোর ক্ষণিক চেতনায় যুদ্ধ পলাতক হব..
 হাসবো ,ভাববো -"জোয়ান আগে বার"...
 আর সেই আমি,,
আমার মেয়ের জন্য পণ দেব..
 আর কাগজ দেখে বোফোর্স নিয়ে  গালি মন্দ করব..!

আমার শরীরে ছোড়া না  ঢোকালে
একাকী যৌবনের তেজ হারাতে হবে...
 দৌড়ের ঘোড়া ,মাটি  ছোঁবে ,হাঁপাবে..
আর দেশের অর্থনীতির হব বোঝা..
 মরে গেলে শ্রাদ্ধ হবে ,লোকে খাবে..

 তাই আজ আমার পেটে ছোড়া ঢোকাও..
 তাতে নাচ বেরোবে না ,বেরোবে রক্ত ফিনকি দিয়ে..
পচা দেহের গন্ধাটা, শব দেহটাই শুকবে..
 নতুন  গাছ গজাবে, তার উর্বরতায়..
 কারণ আমি জানি,,
 আমার মৃত্যুতে পাব গান সেলুট..!!

Comments

Popular Posts