page 39 ( mrittikawebmag ) আমার হৃদয়ে রবীন্দ্রনাথ - সুজাতা দাস
হে বিশ্ব কবি রবীন্দ্রনাথ
তোমারে জানাই সহস্রকোটি প্রণাম।
তুমি যে আছো আমার হৃদয়ে
রয়েছো প্রতিটি ভারতীয়দের স্মৃতিতে।
তুমি আমার আশা
মোর ভরসা।
মনের ব্যথায় কান্না এলে
ফোটে হাসি তোমার পদ্যে।
তুমি যে হও,দূরের ওই আকাশ
ঝর্ণার মতো দুরন্ত,
পাথরের মতো কঠিন।
সূর্যের মতো তেজস্বী
যার আলোতে জাগরিত হয় মনের আকাঙ্ক্ষা।
তুমি সেই ফুলের সুবাস
যার গন্ধ,সকল ভারতবাসীর ভরিয়ে দিয়েছে প্রাণ।
তুমি যে লিখেছ মনের কবিতা
সকল কবিরা তাই পেয়েছে অনুপ্ররেণা।
তাইতো তোমায় স্মরণ করিয়া
লিখছি কবিতা।


Comments
Post a Comment