page 37 ( mrittikawebmag ) কবি প্রণাম - সৌমী রাহা আখুলি


শৈশবে সহজপাঠে মোদের শিক্ষা হলো শুরু,
জন্মদিনে প্রণাম তোমায় হে বাঙালির কবিগুরু।
তোমার হাত ধরে ছোট খোকা বলে অ,আ 
তোমারি ছত্রছায়ায় শেখে প্রথম কথা কওয়া।
কচিপাতা কিশলয়ে পড়েছি অনেক ছড়া-
গদ্য পদ্য আরো অনেক,ছিল সেই বইতে ভরা।
কুমোর পাড়ার গরুর গাড়িতে ছিল জিনিস ভর্তি 
সেই ছড়া পড়ে তখন মনে সে কি ফূর্তি।
ধানের ক্ষেতে যখন লুকোচুরি খেলা
 মননের সেই দাগ যায় কি ভোলা?
গোপনও কথাটি রবে না গোপনে -
তোমার পূজার ছলে তুমি এসেছ স্বপনে।
পুরাতনকে বিদায় দিয়ে করেছ গ্রীষ্ম বরণ,
কেকার নৃত্যের তালে করেছ বর্ষা ঋতুকে স্মরণ।
"শাঙন গগনে ঘোর ঘনঘটা,"
 ভানুসিংহের পদাবলীর তুমিই স্রষ্টা।
শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে,
 হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ঘিরে।
পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয়,
দ্বোর খুলে গৃহবাসী আবীর নিয়ে যায়।
স্বরবিতান গীতবিতানে খোদিত সব অমূল্য রতন
মনের মণি কোঠায় রেখেছি মোরা করে যতন।
কীর্তন,ভাটিয়ালী,বাউল গান
 জুড়ায় সবার মন ও প্রাণ।
না বললে শান্তিনিকেতনের কথা,
 হবে মোদের জীবন বৃথা।
বিশ্ব দরবারে নোবেলজয়ী সম্মান তুমি প্রথম পেলে,
 বাঙালি বলে গর্বে মোদের বুকটা তুমি ভরিয়ে দিলে।
সুখ,দুঃখ,আনন্দ,বিরহের সবসময়ের বন্ধু তুমি
 জন্ম মৃত্যু বিবাহ বাসরেও তোমার গীতির আছে খনি।
চন্ডালিকা শাপমোচন গীতিনাট্য সুন্দর বেশ-
 কলমের কালি শেষ হবে,তবু তোমার লেখনী হবেনা শেষ।
জন্মদিনে প্রণাম জানাই তোমার চরণে শত কোটি বার,
 এই বাংলাতে পঁচিশে বৈশাখ স্মরণ করব মোরা বারবার।

Comments

Popular Posts