page 36 ( mrittikawebmag ) কারফিউ ডায়েরী - লক্ষ্মীকান্ত বেরা
কেমন আছো গ্রাম?
ভালো আছো নাকি কষ্টে আছো জানি না ।
খোঁজ নেওয়ার সামর্থ্যটুকু ও আজ নেই,
এক দুষ্টু মরণব্যাধি ,
সবাইকে করেছে গৃহবন্দি।
আমিও তোমার থেকে আজ কয়েক মাইল দূরে,
মাঝে মাঝে মনে হয়,
এখনই ছুটে যাই তোমার কাছে!
কিন্তু পারি না!
কেউ যেনো আজ হাতে, পায়ে শিকল পরিয়েছে।
আচ্ছা,ভোর পাঁচটায় কি
চায়ের দোকানের চায়ের গন্ধে
তোমার ঘুম ভাঙে ??
লোকেদের সমাগম হয় ওখানে??
আর তোমার প্রাইমারি স্কুল,,
সে কেমন আছে?
শুনতে পাও , এগারোটায় তার ঘণ্টার আওয়াজ?
সেও কি খুঁজছে তার বন্ধুদের?
সামনের বাগানটায় মনে হয় জল দেওয়ার ও কেউ নেই,,
গোলাপ, রঙ বেরঙের গাঁদা, ডালিয়া
ফুলগাছ গুলি হয়তো মরেই যাবে।
তোমার মাঠে
বিকেল হলে ছেলেরা খেলতে আসে??
খেলার সময় ওদের চিৎকার কি
এখন শুনতে পাও??
আচ্ছা, কেমন আছে তোমার শীতলা মন্দির??
পূজারী আসে, আজও কি
প্রত্যেক সন্ধ্যায় ওখানে প্রদীপ জ্বলে?
বেজে ওঠে সেই শঙ্খধ্বনি?
খুব জানতে ইচ্ছে করে,,,,,!
আর ওই যে কোচিং সেন্টারটা,,
সেখান থেকে মনে হয়
সন্ধ্যার সময় আর পড়ার শব্দ ভেসে আসে না।
জানি কোনো উত্তর নেই আজ
তোমার কাছে,, হয়তো
তুমি নিজেও উত্তর খুঁজে বেড়াচ্ছ !
শুধু একটাই কথা আজ বলার,,
সুস্থ থেকো, ভালো থেকো।


Comments
Post a Comment