page 35 ( mrittikawebmag ) রুটি - সৌমেন দাস...
শহরের রাজপথ থেকে বেশ কিছুটা দূরের ঝুপড়ি থেকে শিশুটি দেখছে রাজপথে তখন আখড়া বেঁধেছে একদল দাঙ্গাবাজ।
শহর জুড়ে চলছে তাদের সন্ত্রাস বাদের উলঙ্গ তান্ডব,
জ্বলছে শহর, মরছে মানুষ।
তাতে বিন্দু মাত্র ভ্রূক্ষেপ নেই শিশুটির।
হাতের একটুকরো রুটিতে শান্তির কামড় বসিয়ে খিলখিলিয়ে হাসছে সে।
আদতে নিষ্পাপ শিশুটি জানে না
রাজনীতির মার প্যাঁচ, জানেনা দাঙ্গা কি,
অস্ত্র কি, লড়াই কি।
সে শুধু খিদের জ্বালা জানে,
ক্ষুধার্ত পেটে বাসি রুটির গন্ধ জানে।
সে জানে খিদের দিনে একটুকরো রুটিই তার অস্ত্র,
ওই এক টুকরো রুটিই তার জগৎ সংসার।


Comments
Post a Comment