page 34 ( mrittikawebmag ) ছোট্ট রবী- দীনবন্ধু দাস
একটি ছিল শান্ত ছেলে
নামটি তার রবী।
ছোটবেলায় থাকত সে
বন্দি হয়ে ঘরে।
দেখত সে বাহিরের ওই দৃশ্যখানি
পাশে বসে ছোট্ট জানালাটির।।
মস্ত বড়ো কবি হয়ে
করল জয় সারাবিশ্ব কে।
ঘরে বসেই পড়তে হলো
ইস্কুলেতে যেতে না পেয়ে।।
তার কলমে জন্ম হল
ছড়া,গীত,কাব্য।।
নোবেল পুরস্কারটি পেল সে
গীতাঞ্জলি লিখে।।
শত শত প্রণাম জানাই
এই মহান মানুষটিকে।।
আমাদের মাঝে তুমি আর নেই
বড় ব্যথা আজ,বুকে বাজে তাই।।


Comments
Post a Comment