page 33 ( mrittikawebmag ) আমার রবীন্দ্রনাথ - তানিয়া আদক
বিশ্ববাসীর মনন জুড়ে বিশ্বকবির আসন,
বিরাজ করেন সত্য পূজারী বঙ্গসন্তান।
ক্ষুদ্র-বৃহৎ সবার মাঝেই একাই অসীম তিনি,
বিশ্বমাঝারে অম্লান আজও তাঁর শাশ্বতবাণী।
আনন্দ-সুখ-দুঃখ-বেদনা লেখনী জীবনব্যাপী,
স্রষ্টার হাতে সৃষ্ট ছন্দ-সুরের স্বরলিপি।
নাট্য, নৃত্য, গল্প, কাব্য, প্রবন্ধ, উপন্যাস,
সবখানে তাঁর চরনচিহ্ন, আবেগ, উচ্ছ্বাস।
বঙ্গপুত্র বিশ্বমাকে অর্পিল 'গীতাঞ্জলী',
বিশ্বদ্বারে বঙ্গপ্রদীপ উঠেছিল প্রজ্জ্বলি।
'বিশ্বভূষণ সাহিত্য নোবেল' 'বিশ্বকবি'র মান,
গর্বিত বুকে 'বিশ্বভারতী' তোমার 'শান্তিনিকেতন'।
বিশ্বব্যাপী বিশ্বখ্যাতি বঙ্গকে করে দান,
শেষ লেখনী 'শেষ লেখা'তে মৃত্যুর আহবান।
মৃত্যু তাহাকে করুন আঘাতে করেছিল বিদেহী,
সৃষ্টি তোমারে অমর করেছে, হয়েছ 'মৃত্যুঞ্জয়ী'।
নব চেতনায় জাগ্রত সদা নবীন প্রবীণ জীবন,
বিশ্ববাসীর চিত্তাকাশে বঙ্গরবির কিরণ।
শিশু, কৈশোর, যৌবনে আজও, বার্ধক্যেও সাথ,
তুমি আদর্শ, প্রেরণা তুমি, আমার রবীন্দ্রনাথ।


Comments
Post a Comment