page 32 ( mrittikawebmag ) গ্রাম - অনোজ ব্যানার্জী
সবাই এখন শহর সাজাতে ব্যস্ত, গ্রামের দিকে দেয়না নজর কেউ।
গ্রাস করছে শহরটাকে এখন উগ্র আধুনিকতার জোয়ার- ঢেউ।
রাজসরকারের ভিক্ষা খেয়ে, থাকে বেঁচে সরল বোকা গ্রাম।
রাতদিন জমিতে খেটেখেটে ঝরেঝরে পড়ে অশ্রুঘাম।।
"" বামুনের ছেলে শুধু করবে পুজো,বাঁধবে খুঁটে
চালকলা।
চাষার ছেলে কেবল হবে চাষা,বুঝবেনা কিছু ছলাকলা। ""
এইসব কথাই ভাবে সবাই,উল্টো ভাবাটা নাকি পাপ।
কিছু চতুর ধনী গ্রামের বুকে দেখায় বড্ডবেশী দাপ।
ছেলেমেয়েরা ওদের শহরে হোস্টেলে থেকে শিখছে লেখাপড়া।
অহংকারে মত্ত তারা,খুবই কঠিন ওদের লম্বা লেজুড় ধরা।।
শহর এখন সাজছে খাঁটি- সাহেব,শুটবুট হ্যাট কোটে।
গ্রামগুলো থাকে অবহেলায়,কোন সঠিক উন্নয়ন না জোটে।।
চাষাভুষো, খালিগায়ের ,খালিপায়ের নিরন্ন, গরীব মাবুষ,
ছোট কুঁড়েঘরে কাটায় জীবন,উচ্চাশায় থাকেনা হুঁশ।
অত্যাচারিত, নির্যাতিত, বঞ্চিত,ক্ষুধিত ওরা চিরকাল।
অর্ধাহারে,অনাহারে,অপমান সয়ে চালায় সংসারের হাল।।
...............
পাকা রাস্তা, পাকা বাড়ী,অনেক ঝলমলে গ্রামগুলি এখন।
বেড়েছে চাকচিক্য পোশাকে- আশাকে,সভ্যভব্য বাবুর মতন।
শহরের বিষ ঢুকছে গ্রামে,সবুজ বাগান যাচ্ছে হারিয়ে।
রাজনীতির জালে জড়িয়ে অনেকে পশুকেও যাচ্ছে ছাড়িয়ে।
মানুষে মানুষে ভেদাভেদ ভুলে,নতুন সমাজ গড়তে,,
কাঁধে রেখে কাঁধ,হাতে রেখে হাত,হবে বিবেকের বাণী ধরতে।।


Comments
Post a Comment