page 31 ( mrittikamagazine ) ভোরাই -- বিবেক বীর
বুকের ভিতর উথাল-পাতাল
সময়ের নামে মামলা যখন,
নিরঙ্কুশ কিছু আলোর গভীরে
ভিরমি খাচ্ছে সাধের জীবন।
যাপন এখন অসহায় খুব
খুবলে নেবে সমস্ত সম্পদ;
একতাবদ্ধ হয়েও সমাজে
ভীত বুকে শৌখিন জনপদ।
চোখের নেশায় কারুকার্য,
আশার আশায় দিন গোণা
সাহসের ঘুমে ঘুমোয় সমাজ;
ফিরে পেতেই হবে ষোলো আনা।
সময়ের নামে মামলা যখন,
নিরঙ্কুশ কিছু আলোর গভীরে
ভিরমি খাচ্ছে সাধের জীবন।
যাপন এখন অসহায় খুব
খুবলে নেবে সমস্ত সম্পদ;
একতাবদ্ধ হয়েও সমাজে
ভীত বুকে শৌখিন জনপদ।
চোখের নেশায় কারুকার্য,
আশার আশায় দিন গোণা
সাহসের ঘুমে ঘুমোয় সমাজ;
ফিরে পেতেই হবে ষোলো আনা।
Comments
Post a Comment