page 29 ( mrittikawebmag ) শেখেনি সে কথা কওয়া - তাপস সরদার

আবোল-তাবোল বলে কি সত‍্যি তা আবোল ?
পড়তে গেলে সময় লাগে দীর্ঘ শ্বাস চেপে ।
শব্দ গুলো বড্ড মোটা , বদন খানি টেরা-বেঁকা ,
তবুও ভারী মজা লাগে পেটটি খিল ধরে ।।

বঝত কি-না , বুঝতাম কি-না , সে তো নেই জানা ,
তবুও যে পড়তে হবে উচ্চ স্বরের দাঁরা ।
সবাই যখন ভাবতে বসে এটার কি অর্থ বোঝায় --
ওই সময়ে হুড়মুড়িয়ে এগিয়ে যেতাম লাগাম ছেড়ে  ,
তবুও ভারী মজা লাগে পেটটি খিল ধরে ।।

এমন কত নাম যে আছে নেই তার ঠিক -ঠিকানা ,
তবুও এমন সাজ-সজ্জা দেখলে পরে চেনা চেনা !
এদের মধ‍্যে যুদ্ধ চলে কে আমাদের রাজা ।
প্রতিটি পদ হাস‍্য কামি , প্রতিটি শব্দ তেপান্তরী ,
তবুও ভারী মজা লাগে পেটটি খিল ধরে ।।

পরে পরে জানতে পারলাম এমন শব্দের উড়ান 
ছন্দে-ছন্দে শব্দের নাচন , স্রষ্টার কি মহিমা ।
তিনি পারেন একমাত্র ব়াংলা ভাষার কারুকার্য ।
প্রণাম তোমার চরণ তলে সকল কবির পক্ষ থেকে !
তবুও ভারী মজা লাগে পেটটি খিল ধরে ।।

Comments

Popular Posts