page 26 ( mrittikawebmag) চিঠি_ রচয়িতা - শ্রী ভট্টাচার্য্য

প্রিয় সত্যবাবু,

তোমার "হীরক রাজার দেশে"
যুগের পরে যুগ পেরিয়ে
এইখানেতে এসে,

সত্যি গেছে হয়ে!
আগেও যেমন ছিল,
তেমনই গেছে রয়ে।

প্রতিবাদের মন্ত্র
ভুলিয়ে দেবে, তুললে গলা;
মগজধোলাই যন্ত্র।

গরীব আজও ফাঁসে,
বিশ্ববিজয়ী দাপট আর
অচেনা সন্ত্রাসে।

সমান নয়,
মজুর কি কখনো
মালিক হয়?

অমর তোমার সৃষ্টি।
চাতুরী ঠিক ধরা পড়ে
যেইখানে যায় দৃষ্টি।

সময় হল চলি,
যাবার আগে শেষে তোমায়
এই কথাটাই বলি,

"আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়"

Comments

Popular Posts