page 25 ( mrittikacollage ) আমার রবি - সারদামণি মণ্ডল

'৬৮ বঙ্গাব্দের ২৫ শে বৈশাখ
সেই যে শুভক্ষণ
সারদা দেবীর কোল জুড়ে এক
দেব শিশুর আগমণ। 

ঠাকুর বারির ছোট্ট রবি
পছন্দ নয় গণ্ডি
অচলায়তনের বেড়া ভেঙে
চাইতো শুধু মুক্তি। 

১৩০০ সালে বসে লেখেন যিনি
'১৪০০ সাল' কবিতা
'চরৈবেতি'র মন্ত্র বিনা
জীবন যে বৃথা। 

যাঁর লেখা "শেষের কবিতা"
বাংলা সাহিত্যের মাইলস্টোন
আত্মা পায় যার সৃষ্টিতে শান্তি
আরাম পায় প্রাণ মন। 

ঊনবিংশোর নোবেল জয়ী
সারা বিশ্বের গর্ব
তুমি বিনা অসম্পূর্ণ
জীবনের প্রতিটি পর্ব। 

যতই বলি কম বলা হয়
ওগো তোমার জন্য
গঙ্গা জলে গঙ্গা পূজা
করেই মোরা ধন্য।

Comments

Popular Posts