page 24 ( mrittikawebmag ) বাংলার অপরূপ ---শিপ্রা কর্মকার
বাংলার অপরূপের গরিমায় হেসে
পুলকিত মনে প্রকৃতির কোলে উন্মুক্ত জীবন যাপন।
বৈশাখী মধুর হাওয়ায় চেয়ে দেখি মেঘ যায় ভেসে ভেসে
জুঁই বেলী চম্পা করবী কামিনীর মধুর সৌরভ বাতাসে,
গ্রীষ্মের গ্রাম বাংলার এই দুর্লভ ধন !
বর্ষায় প্রকৃতি নিলীমায় নীল স্বচ্ছ শ্যামল
ক্ষেতে ধানগাছ দুলে যায় চাষীভায়ের সৃজন ।
বর্ষার গর্জনে প্লাবনে চারপাশের রূপ বিশাল ভয়াল,
ঝিরিঝিরি বারিধারায় জীবন খুশিতে মাতাল,
জীবন ছন্দে বয়ে যায় পুলকিত চঞ্চল পবন ।
শরতে শারদীয়ার আগমনী উৎসব
তাই বিশ্ববীণায় বাজে দেবীর আগমনী সুর।
ভুবনে আকাশ বাতাস মেতে উঠে উল্লাসিত কলরব
শারদলক্ষ্মীর আরাধনায় অর্ঘের ডালি সাজিয়ে আপামর সব
শরতের শেফালী কমলকলিতে প্রকৃতি ভান্ডার ভরপুর ।
হেমন্তের ছোঁয়ায় ক্ষেত ভরা সোনা ধানে
গাঁয়ের বধূ গোলায় ধান ভরে আনন্দে হিল্লোলে।
আঁচল পেতে রাখে ধরা হেমন্তলক্ষ্মীর দানে ,
শীতের হাওয়ায় ফসল তোলা খুশির জাগরণে ,
বসন্তে প্রকৃতির নবসৃষ্টির সুখের উল্লাসে হৃদয় দোলে ।


Comments
Post a Comment