page 22 ( mrittikawebmag ) গ্ৰাম বাংলা-গ্ৰাম বাংলা
গ্রামের মেয়ে আমি
গ্ৰামকে ভালোবাসি।
সবার সেরা আমাদের ভূমি,
গর্বিত আমি ভারতবাসী।
মেঠো পথের স্নিগ্ধতা,
ভিজে মাটির গন্ধ মাতাল করা।
মহামারীর এই ভয়ঙ্কর দিনে
দূষণ মুক্ত হয়ে উঠছে আমাদেরই গ্ৰাম বাংলা ধীরে ধীরে।
চারিদিকে শুধুই নিস্তব্ধতায় চুপ,
এই পরিস্থিতিতে কোথাও যেন পূর্নতায় ফুটে ওঠে আমাদের বাংলার মুখ ।


Comments
Post a Comment