page 21( mrittikawebmag) সাঁওতালদের জীবনযাপন - বিশ্বজিৎ মেটে

শহর থেকে অনেক দূরে তাদের
সুখ শান্তির বসবাস, 
হাসি মুখে মিলে মিশে থাকে সবাই;
নেই কোনো চাষবাস। 

কাজে বেরোলে কিছু টাকা আসে;
তারপরে হাঁড়ি চড়ে, 
বাড়ির সবার দুমুঠো খাবার পেলে;
মন মস্তিষ্কে শক্তি গড়ে। 

শক্ত মাথায় কাঠের বোঝা চাপিয়ে
ছুটে বাজারের দিকে, 
খেটে খুটে উপার্জন পাওয়ার জন্য
রঙ হয়েছে তাদের ফিকে। 

পুরুষদের কাজ গুলোও করে নারী! 
সব বিষয় গুলোতে পাস, 
জন্ম থেকেই কষ্ট যন্ত্রনা হয়তো তাদের;
নাকি তাদের ওইসব অভ্যাস? 

সবুজ শাড়ির লাল পাড়েতে মেয়েরা সব
গ্ৰামে গঞ্জে নাচ দেখায়, 
আমাদের ভাষাও শ্রেষ্ঠ ভাষা হোক;
বলছে সমাজের রেখায়। 

তাদের দুচোখেও স্বপ্ন  বেমালুম;
সন্তান হবে মাস্টার, ডাক্তার, 
সমাজের ধর্ম যুদ্ধে না মেতে তারা;
মনের মধ্যে হয় চিৎকার। 

সন্তানের স্বপ্ন পুরোনোর জন্য পিতা মাতা
অন্যের বাড়িতে আজ মালী, 
সমাজ থেকে কতো দূরে আছে ছিটকে
তারাই নাকি সাঁওতালি।

Comments

Popular Posts