page 20 ( mrittikawebmag ) সময় জানে- মৌলি বণিক

বড় বিভীষিকায় কোটর বন্দী প্রাণ মুক্তি প্রহর গোণে
বাতাসে মৃত্যুর ঘ্রাণ, হিমশীতল স্পর্শে এই বুঝি ছুঁয়ে যায়
নগর বন্দর উপত্যকা সমতল ভরেছে দূষণ মুক্ত হাওয়ায়-
তবু মারণ উৎসব, পৃথিবী বধ্যভূমিতে সে পদধ্বনি শোনে।

অনেক পাপাচার জমে জমে ভিসুভিয়াস হঠাৎ উঠেছে জেগে
বঞ্চনা লোভ হত্যা হিংসা শঠতার স্তুপ ছুঁয়েছে যে আকাশ;
আড়ালে ওত পেতে ছিল বিষমণ্ত্র ভরেছে সে রোজ বাতাস
আত্মশ্লাঘার জলুস খসে মূঢ় চোখে বিভীষিকা থাকে লেগে।

লালসা এক লালায়িত জিভ লেহন করে মানবিকতা
সভ্যতা ধর্ষিতা যুবতীর লাজে পালিয়ে বেড়ায় বনবাদাড়ে;
বিদায় ঘণ্টা বেজে যায় কেযেন বোবা কান্না কাঁদে নিরুচ্চারে
প্রকৃতির রুদ্রতেজ সংহার করে বিবরবাসী বন্যতা ।

স্ব-নির্বাসনের দিনগুলো যায় প্রতীক্ষায় ও ব্যবধানে
মুক্তি কখন ছুঁয়ে যাবে হিসেব শুধুই সময় জানে।

Comments

Popular Posts