page 18 ( mrittikawebmag ) পৃথিবী আবার শান্ত হবে - মলয় চন্দন মুখার্জ্জী
রূপসী এ ধরা রূপে-রসে গড়া
অশান্ত আজ বড়ো,
হয়েছে অসুখ বড় ম্লানমুখ
এই বুঝি মরো মরো।
বেদনার মেঘে অম্বর ঢেকে
বাতাসের দমবন্ধ,
শরশয্যায় ধরণী যে হায়
তবু ভুলি নাই দ্বন্দ্ব!
মনুষ্য যত করে শত ক্ষত
মেতেছিলো অনাচারে
এসেছে শমন করতে দমন
তাই প্রাণ সংহারে।
জোনাকির দল শোকে বিহ্বল
জ্বালছে না দুখে বাতি,
কাড়ে শুধু প্রাণ খোঁজে সবে ত্রাণ
ব্যথায় দিবস রাতি।
জীবন হাসবে আলোয় ভাসবে
আশায় বেঁধেছি বুক।
বিহগের গানে কুসুমের ঘ্রাণে
ফিরবে সকল সুখ।
থেমে যাবে ঝড় পেয়ে তাঁর বর
প্রার্থনা করি সবে।
হাসি আর গানে ভরি নব প্রাণে
এ ধরা শান্ত হবে।
অশান্ত আজ বড়ো,
হয়েছে অসুখ বড় ম্লানমুখ
এই বুঝি মরো মরো।
বেদনার মেঘে অম্বর ঢেকে
বাতাসের দমবন্ধ,
শরশয্যায় ধরণী যে হায়
তবু ভুলি নাই দ্বন্দ্ব!
মনুষ্য যত করে শত ক্ষত
মেতেছিলো অনাচারে
এসেছে শমন করতে দমন
তাই প্রাণ সংহারে।
জোনাকির দল শোকে বিহ্বল
জ্বালছে না দুখে বাতি,
কাড়ে শুধু প্রাণ খোঁজে সবে ত্রাণ
ব্যথায় দিবস রাতি।
জীবন হাসবে আলোয় ভাসবে
আশায় বেঁধেছি বুক।
বিহগের গানে কুসুমের ঘ্রাণে
ফিরবে সকল সুখ।
থেমে যাবে ঝড় পেয়ে তাঁর বর
প্রার্থনা করি সবে।
হাসি আর গানে ভরি নব প্রাণে
এ ধরা শান্ত হবে।


Comments
Post a Comment