page 17 ( mrittikawebmag ) আশা প্রত্যাশা --সত্যরঞ্জন বণিক

আলো আঁধারিতে পথ থমকে দাড়িয়ে,
আতঙ্কে থামার নয়, তুচ্ছ মৃত্যুভয়।
নির্ভীক চেতনা, শতাব্দীর পরিচয়,
আলোর সন্ধান স্তব্ধ আঁধার পেরিয়ে।

বিশ্বজুড়ে মহামারি মৃত্যুর মিছিল,
তুমিই পারবে রুখতে জীবনহানি।
জ্ঞানের দীপ্ত আলোয় শপথে বিজ্ঞানী।
শবদেহ ঠুকরে খায় ক্ষুধার্ত চিল।

বিজ্ঞান প্রযুক্তির নিরলস গবেষণা,
পৃথিবীটা অসুস্থ, অস্থির নিরবধি,
অঙ্কিত সীমানায় অশ্রুজলের পরিধি,
মুক্তির যুদ্ধের দিশারী স্বস্তির ঘোষণা।

জানি, তোমার শ্রমে আজ না হয় কাল,
আসবেই আবার সে সোনালী সকাল।

Comments

Popular Posts