page 16 ( mrittikawebmag ) এলিজা গ্র্যানাটো" দেবাশিস রায়
পথ কি জানে পথের শেষে কিই বা আছে
অবিরত খাদের ধারে মৃত্যু নাচে,মৃত্যু নাচে;
ছড়িয়ে থাকা পাথর-খন্ড বুকের কোনায়
'করোনা' আজ মৃত্যু-ভয়ের সব চেতনায়!
এলিজা গ্র্যানাটো তুমি ভাবলে না এক চুল ও
নব-ভ্যাকসিন স্বেচ্ছায় সে শরীর ছুঁলো;
অ্যান্টিবডি তৈরি হবে আপন স্রোতে সেই শরীরে
দুনিয়ার সব স্বপ্ন বাঁচে তোমায় ঘিরে,তোমায় ঘিরে!
তারপরেতে ধরবে 'তুমি' বিষের মগজ.....
'মৃত্যু' তোমায় করবে কাবু, এতই সহজ?
লড়াই তোমার একার তো নয়,আমরা আছি
'গ্র্যানাটো,' তোমার নিঃশ্বাসে যে আমরা বাঁচি!
অভ্যস্ত প্রাণের পাশেই অনভ্যস্ত মৃত্যু শুয়ে...
বাঁচবে জীবন লক্ষ-কোটি নতুন টিকার জন্ম-জয়ে;
বিশ্বমানব তাকিয়ে আছে অক্সফোর্ডের ওই গ্রন্থতলে
বিশ্ব আবার মুক্তি পাবে পবিত্রতার ভৌমজলে!

Comments
Post a Comment