page 15 ( mrittikawebmag) - আন্দোলিত মন কলমে- পারমিতা রাহা হালদার (বিজয়া)
ফিরিয়ে দাও মুক্ত আকাশ ফিরিয়ে দাও স্বচ্ছ আলো,
বোমা বারুদ ধোঁয়া নেই আজ তবু আকাশ কেন কালো?
নিশ্চিন্তে ঘুমাও দেশবাসী বাঁচো নির্দ্বিধায় ভয় ছাড়া,
সীমান্ত পারে বীর সৈন্য অষ্টপ্রহর দেয় পাহারা ।
মন্দির মদজিদ গুরুদুয়ারা গীর্জা সর্বত্র গভীর টান,
মন মরুতে হাত রাখো হদিস যে তার মিলবে বাণ।
মৃত্যুভয় পাচ্ছ কেন তোমরা তো স্বাধীনচেতা,
নির্বিকার থেকো না, জাগাও বিবেক তবেই জেতা।
লক ডাউনে কিসের ত্রাস,কিসের এতো অস্থিরতা ?
দুধে ভাতে কাটাচ্ছো,বাইরে যাচ্ছনা- এ যাপন মধুরতা।
হাঁটছে দেখো হাজার শ্রমিক ক্ষুধার্ত আহার নিদ্রাহীন,
ঝড়ের বেগে সব ধূলিস্যাৎ তবু স্বপ্ন বাঁচায় প্রতিটি দিন!
বাঁচা মরার লড়াই এখন মহামারীর মারণ গ্রাস,
মারণ ভাইরাসে লক্ষ প্রাণের হয়েছে কফিন বাস!
ইতিহাসে জ্বলছে আগুন দেশজুড়ে আর্থিক মন্দাভার,
মন্ত্রী নেতা একত্রিত আজ দেশসেবায় সব উজাড়।
শেয়ারবাজার মন্দ এখন ব্যাবসা উঠেছে লাটে ,
বেকারত্ব দিচ্ছে হানা টান পড়েছে সবার গ্যাঁটে।
করোনা তুমি ফিরিয়ে দাও বসন্তের সেই গান,
পৃথিবীর মন খারাপ কাশি জ্বর,বুঝছো না অভিমান !
মুখ ঢেকেছে মুখোশ আড়ালে পরাক্রমী বিশ্ববাসী
প্রাণের মায়ায় আশায় আশায়,তবুও বাঁচে জগৎবাসী....।

Comments
Post a Comment