page 13 ( mrittikawebmag ) জীবন মরে না -- সোমেশ বন্দ্যোপাধ্যায়

বিপন্ন বিশ্ব, তবুও জীবন মরে না।

জীবনকে থেঁতলে দিতে পারে সবাই..
তারপরেও পৃথিবীর শেষ গান
কেউ কি পেরেছে লিখতে,
পারবে কি কোনও দিন!
তাহলে তো ইতিহাস হবে না।

থ্যাতলানো জীবনের ইতিহাস
কাল ছিল,
আজ সে তো নতুন জীবনের গান।

দু পায়ে মাড়িয়ে যেতে পার
আমি তবুও দাঁড় বেয়ে যাই,
সারারাত ---
স্মৃতিরা পারাপার করে,
জীবন মরে না।

Comments

Popular Posts