page 12 ( mrittikawebmag ) লাগাম ছেঁড়া আশা -- মৌসুমী সাহা

সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এক মারণ কণিকা-
সারা পৃথিবী আজ তার পদানত
প্রাচ্য থেকে পাশ্চাত্য ত্রাহি ত্রাহি রব
মন্দির ,মসজিদ ,গির্জা- বন্ধ দরজা সব।

প্রমাণের দায়ে আজ ঈশ্বর নিরুপায়
তিনি আছেন সব অন্তরে,সব জায়গায়।
তাই মানুষ চিনেছে আজ নর রূপী নারায়ণ
বাজী রাখে যারা  এ'দুর্দিনে নিজেদের এ জীবন।

বন্য অথবা সভ্য মানুষ একজোটে বেঁচেছিল
বাঁচা মরার সেই সংগ্রাম ইতিহাস লিখেছিল,
মারণ ব্যাধির শিক্ষা আজকে গভীর জীবনবোধ,
'গন্ডী কাটা জীবন' মানে মৃত্যুর অবরোধ।

তাই লাগাম টানো বিদ্বষের, লাগাম পরাও ঘৃণায়
লাগাম টানো আগ্রাসী জীবনের বাসনায়;
লাগাম টানো প্রকৃতির এই নিধন জলসায়
আর লাগাম পরাও একবগ্গা মহাযুদ্ধের ঘোড়ায়!
  

Comments

Popular Posts