page 10 ( mrittikawebmag) কোথাও হাসি নেই-সঞ্জয় সরকার
কোথাও হাসি নেই, শুধু মৃত্যুর উৎকন্ঠা;বিশ্বের বাতায়নে আজ কবলি দুঃখের কারুকাজ।
সারি সারি লাশের স্তুপে চাপা অসহায়ত্ব
সভ্যতায় ভূলুন্ঠিত আমি, তুমি, সে,,,,,
আরাধ্য দেবতারা আজ ঘুমে
উদ্ভাবিত শক্তিরা নিষ্ক্রিয়
ধর্মরা আজ কেবলি অনুভবে,,,,
সত্য কেবল মৃত্যু মৃত্যু আর মৃত্যু!
আজ ক্ষুধার্ত মাটি, ক্ষুধার্ত আগুন
ওরা লাশ খায়, মানুষের লাশ!
শত শত, হাজার হাজার, অগণিত থেকে অগণিত,,,
তবু বেড়ে চলে ক্ষুধা অন্তহীন, তার শেষ নেই, শেষ নেই!
পৃথিবীর আলো ক্ষীণ হয়ে আসে
আগন্তুক বসন্তরা বিপন্ন রঙে মাথা নোয়ায়
কোকিলের কহুতান এঁকে যায় হাহাকার
কোথাও ডুব সাঁতারে ভেসে ওঠে জোনাকির দল।
নতুন করে লেখা হয় শেষের শুরুর ভূমিকা
অন্ধকারে ভয় হয়, আলোতেও ভয় হয়,,
বন্ধ ঘরের দরজায় জীবনের দীর্ঘশ্বাঃস এসে থমকে দাঁড়ায় নিষ্ক্রিয় হয়ে,,
থেমে যায় সব সুন্দর, সব স্বপ্ন, সব আশা,,,,
শুধু মৃত্যুর ক্ষুধা থামে না কিছুতেই,,,,,,
তখনও লাশের গায়ে লাশ ঢলে পড়ে;


Comments
Post a Comment