page 04 ( Mrittikawebmag) - তুমিময় আমি - শিখা
জীবন মরণ সীমানা ছাড়ায়ে- স্পর্শ সুধা তোমার আমার সমস্ত স্পন্দন জুড়ে।
সুখে, দুঃখ, যন্ত্রণার মাঝে সুধা তোমার- আমার দিন, দুপুর, গোধূলি, রাত, ভোরে।
অদম্য ইচ্ছা আমার সীমিত আকাশে- আমার মুক্তি শুধু তোমার অসীমের প্রাণময় সুরে।
শ্রাবণের মেঘের ভেলায় একদিন- তোমার, হয়েছিল যে প্রস্থান, অথচ দেখো আজো,
তুমিই আমার চিরসখা- আমার জীবনের একমাত্র প্রাপ্তির সোপান।
তচেতনার কলসী ভরে- তোমার সাথে নিত্য চলে আমার অনাদি স্মৃতিচারণের জয়গান।
নতুন রূপে শতবার বিভিন্ন চরিত্রে, বর্ণে, রাগে, অনুরাগে-প্রতিটি অনুভূতি, অনুভব, আবেগ, অবসাদ, আত্মসমর্পণে;
তুমি ও আমি ছিলাম, আছি, থাকবো- এক পথের পথিক, পথ, যাত্রা হয়ে।
আমার খেলার সাথী- জানি, জানি,
আছো তুমি আমার অপেক্ষায় পারাবারের সীমানায় দুবাহু বাড়ায়ে।


Comments
Post a Comment