নতুন_বৃষ্টি - সুচিস্মিতা মন্ডল

আমার শহরে আবার বৃষ্টি,

আবার এক আকাশ ভালোলাগা,

আবার এক বুক ভালোবাসা,

আধমরা প্রেমের গোড়ায় নতুন করে জল দেওয়ার ইচ্ছা হওয়া

ফোনে প্রিয় গান চালিয়ে , জানালায় বসে বৃষ্টি দেখা

এক ছাতা মাথায় দিয়ে প্রিয় মানুষের সাথে হাঁটা

রাস্তার ধারে চায়ে চুমুক, আর গলির মোড়ে পোড়ানো ভুট্টার গন্ধ

মা, কালকে বৃষ্টি হলে খিচুড়ি খাবো।।।


আমার শহরে আবার বৃষ্টি,

আবার এক আকাশ চিন্তা,

আবার এক বুক ভয়,

নতুন করে প্লাস্টিক কিনে রাতটুকু নিশ্চিন্তে থাকার ইচ্ছা হওয়া

বাচ্ছাটাকে কোলে টেনে, বৃষ্টি থামার অপেক্ষা করা

স্টোভটাকে সরিয়ে রেখে বাসি রুটি ভাগ করে খাওয়া

পান্তা ভাতের জলে চুমুক আর ভিজে রাস্তায়, ভিজে বিছানায় কুকড়ে শুয়ে থাকা

মা, কাল কি আবার বৃষ্টি হবে??

Comments

Popular Posts