page 45 ( mrittikawebmagazine ) প্রিয় কবি রবীন্দ্রনাথ - সুমনা বাগচী
সন্ধ্যা আরতি শেষ করে
যখন এসে নিজের বৈঠকখানায় বসি,
চোখ পড়লো টেবিলের ওপর
তোমার "সঞ্চয়িতা" রাখা।
উল্টালাম দু এক পাতা
চোখে পড়লো "সোনার তরী"।
সত্যিই কী অনবদ্য কথা তোমার কবি,
সত্যিই কী অনবদ্য শব্দ।
তোমার এই কবিতার রেশ না কাটতেই
নজর পড়লো তোমার "বর্ষার দিন"
"নারীর উক্তি" তে....
সত্যিই,তোমার এক কলমের আঁচড়ে
সুনিপুনহস্তে সুসজ্জ্বিত করেছো তুমি
প্রতিটা নারী চরিত্র।
তোমার কলমের আঁচড়ে
কখনও তারা "চিত্রাঙ্গদা"
কখনও "চণ্ডালিকা"....
কখনও বা 'বিনোদিনী'
আবার কখনও বা 'আশালতা'।
তোমার কলমে পুরুষরাও
বঞ্চিত হয়নি কবি।
তারা কখনও 'মহেন্দ্র'
কখনও হয়েছে 'মৃত্যুঞ্জয়'
কখনও বা উলাপুরের 'পোষ্টমাষ্টার'।
হে কবি....
তুমি রয়েছো হৃদয়ে নীরবে,
রয়েছো প্রতিটি সুরে,প্রতিটি ছন্দে
তালে ও লয়ে।
নেই তোমার দ্বিতীয়জন...
নেই তোমার দ্বিতীয় সৃষ্টি;
তুলনা তোমার তুমি নিজে
আর আমার কাছে প্রিয় কবি।


Comments
Post a Comment