page 14 ( mrittikawebmag ) চুম্বক শলাকা - চিত্তরঞ্জন গিরি

মাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ধ্রুবতারা ঘন কুয়াশায় ঢাকা। জলের স্রোত আমাদের টেনে নিয়ে চলেছে।
বেহুলা গাঙুড়ের জলে ভেলা ভাসিয়ে ছিল।
আমরা তাকে অনুসরণ করছি নিজেদের জন্য।
আকাশ টাকে বড্ড বেশি সাদা মনে হচ্ছে। নাকি শ্বেত বলাকারা ডানায় নীল রং কি ঢেকে রেখেছে ?
এখানে কোন নাগরিক জীবন পঞ্জী নেই।
ঘাড় ধাক্কা দেওয়ার ও তো কেউ নেই !
কেউ কাউকে ঢিল ছুড়ছে না!
কেউ যদি স্বেচ্ছানির্বাসনে চায় সে নৌকা থেকে ঝাঁপ দিতে পারে।
এক সময় যা ছিল এখন আর পরিযায়ী পাখিদের ঘরে ফেরার তাড়া নেই।
মন্দিরে মন্দিরে ঘণ্টা কবে থেকেই বন্ধ হয়ে গেছে।
আজানের ধ্বনি মসজিদের দরজায় কবে থেকে আটকে গেছে
যাদবপুর। জেএনইউ। কানহাইয়া। জিগনেশ। হিন্দু-মুসলমান ব্রাহ্মণ দলিত এখন সব যেন এক একটা পুতুল।
গোটা আকাশটাকে কে যেন সাদা পতাকায় ঢেকে রেখেছে!
সবাই একটি চুম্বক শলাকা খুঁজছে!
  

Comments

Popular Posts